মানুষের ত্বকের সুরক্ষায় গ্লিসারিনের ব্যবহার বহু পুরনো। কিন্তু ফলের ত্বক
সুরক্ষায়ও এখন ব্যবহার হচ্ছে গ্লিসারিন। চাষীদের দাবি, এর ব্যবহারে লিচুর
খোসা ফেটে যাওয়া রোধ করা সম্ভব হচ্ছে গ্লিসারিন ব্যবহার করে। নতুন এই
পদ্ধতিতে লিচু চাষে সফল হয়েছেন পাবনার আনিছুর রহমান। আগ্রহী হচ্ছেন
অন্যরাও। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, এই পদ্ধতি নিয়ে আরও গবেষণার প্রয়োজন।
গ্লিসারিন শীতের শুস্কতায় রুক্ষ ত্বকের মসৃণতা বাড়ায়। অবিশ্বাস্য হলেও
সত্যি গ্লিসারিন শুধু শরীরকেই সতেজ রাখে না রক্ষা করছে রসালো ফল লিচুকেও।
এর ব্যবহারে রোধ হচ্ছে অসময়ে লিচুর খোসা ফেটে যাওয়া। লিচুতে গ্লিসারিন
ব্যবহারে প্রাথমিকভাবে সফল হয়েছেন পাবনার চাষী আনিছুর রহমান।
খরচ কম,
প্রয়োগ পদ্ধতিও সহজ আর তাই শুধু আনিছুর নয় হাতেনাতে ফল পাওয়ায় গ্লিসারিন
পদ্ধতিতে লিচু চাষ করতে শুরু করেছেন অনেকেই। এই পদ্ধতির প্রসারে কৃষি
বিভাগের সহযোগিতা চাওয়া হলেও কোন সাড়া মেলেনি-বলছেন চাষীরা।
তবে ভিন্ন
মত কৃষি কর্মকর্তা জানান, এই পদ্ধতি নিয়ে প্রয়োজন আরও গবেষণার। তবে লিচুতে
গ্লিসারিন ব্যবহার কতটুকু স্বাস্থ্যসম্মত বা কোনো পার্শপ্রতিক্রিয়া আছে
কিনা এর কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।