নিজের ইউটিউব চ্যানেলে প্রখ্যাত গীতিকার, সুরকার বাপ্পী লাহিড়ীর গাওয়া “মঙ্গল দ্বীপ জ্বেলে” গানটি গেয়ে আপলোড করেছেন বর্তমান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার বেলা তিনটার সময় এককালের বিখ্যাত এই গানটি আপলোড করেন তিনি।
বরাবরের মতো এবারের গাওয়া গানটিতেও প্রকাশ পেয়েছে তাঁর সঙ্গীত প্রতিভার অনন্য নিদর্শন।
ইতোপুর্বে বিটিভি ওয়ার্ল্ডের একটি লাইভ অনুষ্ঠানে ডিফ্রেন্ট টাচ ব্যান্ডের “শ্রাবণের মেঘ গুলো” গানটি গেয়ে দর্শকদের হৃদয় জয় করেছিলেন। গানটি ২০১১ সালের ১২ নভেম্বরে নিজে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আপলোড করেন।
১৯৮০ সালের ১৭ মে বাংলাদেশের নাটোর জেলার সিংডা উপজেলার সেরকোল তেলিগ্রাম এ জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম ফয়েজ উদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ। তিনি ১৯৯৫ সালে সিংড়া দমদমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৭ সালে রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে এম,এস,এস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এল,এল,বি শেষ করে বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। তাঁর স্ত্রীর নাম আরিফা জেসমিন (কনিকা)। এ দম্পতির তিন সন্তান। তারা হলো অপূর্ণ জুনাইদ, অর্জুন জুনাইদ এবং অনির্বান জুনাইদ।
